বেড়া (পাবনা) সংবাদদাতা
বেড়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন জনসহ দগ্ধ পাঁচ জনের মধ্যে চিকিত্সাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় রবিবার রাত ১০টার দিকে ছেলে কালাম শেখ (৪৫) ও সোমবার ভোরে বাবা আবু শেখ মারা যান। বাকি তিন জন ঢাকা ও বগুড়ায় চিকিত্সাধীন রয়েছেন। উল্লেখ্য, বেড়া উপজেলায় শেখপাড়া মহল্লার আবু শেখের বাড়িতে গ্যাস শেষ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার গ্যাস বিক্রেতা জাহাঙ্গীর আলম গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে ঐ বাড়িতে যান। জাহাঙ্গীর আলম নিজেই শেষ হয়ে যাওয়া সিলিন্ডারটি পালটিয়ে ভরা সিলিন্ডার লাগাতে গেলে তাতে আগুন ধরে যায়। এ সময় বাড়ির লোকজন আগুন নেভাতে গেলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাঁচ জন দগ্ধ হন।
