রংপুর থেকে ৫ হাজার শ্রমিক যাচ্ছেন দক্ষিণাঞ্চলে

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২১:১৫

স্টাফ রিপোর্টার, রংপুর ও গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

কৃষি সম্প্রসারণ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রবিরার গঙ্গাচড়া উপজেলা থেকে বাসযোগে ৮০ জন কৃষি শ্রমিক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় গেছেন। সরকারিভাবে তাদের পাঠানো হয়েছে বলে জানান রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ আশরাফ আলী। প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার পর তাদের সেখানে পাঠানো হয়। তিনি আরো জানান, রংপুরে প্রায় ২ লাখেরও বেশি কৃষি শ্রমিক আছেন যাদের অনেকেই প্রতি বছর ধান কাটার মৌসুমে ধান কাটতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাসহ হাওরাঞ্চলে যায় ধান কাটতে। সেখানে তাদের মজুরি বেশি পাওয়ায় তারা প্রতিবছরই যায়। কিন্তু এবার করোনার কারণে কৃষি শ্রমিকরাও আতঙ্কিত। তার পরেও তাদের সঙ্গে কথা বলে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।