মুক্তাগাছায় নার্সসহ আরেকজন করোনা আক্রান্ত মোট আক্রান্ত ৩

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২১:১৬

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

মুক্তাগাছায় আরো দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে পেশায় একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স এবং আরেকজন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তার বাবা। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন জনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে কর্মরত সিনিয়র নার্সের নমুনা সংগ্রহ করে রবিবার এসকে হাসপাতালে পাঠানো হয়। অপর জনকেও এসকে হাসপাতালে পাঠানো হয়েছে। সোনাবাহিনীতে কর্মরত মেজরের ইচ্ছায় তার ছেলেকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।