গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক কলহের জের ধরে মারামারির ঘটনায় ভাইয়ের হাতে ভাই মাইনুল ইসলাম (৫০) খুন হয়েছে। এ ঘটনায় ছেলের মার?ধরে বাবা সাবদুল ইসলাম (৮০) ও ভাতিজা গুরুতর আহত হয়েছে। তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চি?কিত্সাধীন রয়ে?ছেন। রবিবার সন্ধ্যায় দেওপাড়া ইউনিয়নের মাংগনপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে মারামারির ঘটনায় ভাইয়ের হাতে মাইনুল ইসলাম তার বাবা সাবদুল ইসলাম ও ছেলে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিত্সক মাইনুল ইসলামকে মৃত ঘোষণা করেন। দেওপাড়া ইউপির সদস্য সৈয়দ আলী জানান, পারিবারিক জেরে মাইনুল ইসলামের ভাই হাসিবুল পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ করে। পরে আমি সমাধান করার চেষ্টা করি, কিন্তু এতে কোনো লাভ হয়নি। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি।
