জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ নিশ্চিত করুন

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২১:২৯

সাধারণ সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা রোগের ওষুধসহ জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতি যাতে না হয়, তার জন্য ঐসব ওষুধের সরবরাহ নিশ্চিত করাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটি মনিটরিং সেল গঠন করা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত জরুরি। ইতিমধ্যে অনেক ওষুধ বাজার থেকে উধাও হয়ে গেছে। এছাড়া জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতি দিন দিন বাড়ছে। বাজারে ওষুধের মজুদ, সরবরাহ, পাইপ লাইনে কী পরিমাণ ওষুধ আছে তা সার্বক্ষণিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেলের মাধ্যমে নজরদারিতে রাখতে হবে। কঠোর নজরদারি প্রয়োজন জীবন রক্ষাকারী ওষুধ যাতে কেউ মজুদ করে দাম অস্বাভাবিকভাবে বাড়াতে না পারে। ওষুধ উত্পাদনের কারখানাগুলোতে উত্পাদন স্বাভাবিক রাখার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ম অনুযায়ী ৩/৪ ফুট দূরত্ব বজায় রেখে নিয়োজিতদের নিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজন অনুযায়ী ২/৩ শিফটে ভাগ করে উত্পাদন অব্যাহত রাখতে হবে।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণপাড়,

সদর, সিলেট ৩১০০