কোয়ারেন্টাইনের মধ্যে নিত্যপণ্য এক দিনেই পৌঁছে দিচ্ছে ইভ্যালি এক্সপ্রেস শপ

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২১:৪০

অর্ডার করার এক দিনের মধ্যে রাজধানী ঢাকাসহ ২৫টিরও বেশি জেলার নাগরিকদের বাড়িতে বাড়িতে নিত্য পণ্য পৌঁছে দিচ্ছে ইভ্যালি এক্সপ্রেস শপ। করোনা মোকাবিলায় সতর্কতার অংশ হিসেবে সবাইকে নিজ নিজ বাসাবাড়িতে অবস্থানের পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন প্রেক্ষাপটে গত ২৪ মার্চ থেকে নিত্যপণ্য দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার এই কার্যক্রম চালু করে দেশের ই-কমার্সভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি। সর্বনিম্ন এক ঘণ্টা থেকে সর্বোচ্চ ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য গ্রাহকদের বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। ইভ্যালি এক্সপ্রেস শপ নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, প্রাথমিকভাবে রাজধানীর ১৩টি এলাকার জন্য দুইটি করে মোট ২৬টি ভার্চুয়াল শপ নিয়ে এক্সপ্রেস শপ চালু করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি