করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিতরণের জন্য আশার পক্ষ থেকে গতকাল সোমবার ৮০ টন খাদ্যসামগ্রী (৫ হাজার ব্যাগ) ঢাকা উত্তর সিটি করপোরেশনকে প্রদান করা হয়েছে। প্রতি ব্যাগে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার তেল। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের কাছে এসব খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় আশার পক্ষে উপস্থিত ছিলেন সুশীল রায়, অ্যাডভাইজার (অপারেশন), মো. তৌফিকুল ইসলাম চৌধুরী, ইভিপি (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) ও সিনিয়র কনসালটেন্ট শেখ মোজাহার উদ্দীন।
এছাড়াও, ইতিমধ্যেই আশা ঢাকা দক্ষিণ সিটির করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য আরো ৮০ টন খাদ্য সহায়তা প্রদান করেছে। সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত দেড় লাখ দরিদ্র পরিবারকে আশা ১২ কোটি টাকার খাদ্য সহায়তা দিচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। আশা নিজস্ব অর্থে এই খাদ্য সহায়তা দিচ্ছে। পাশাপাশি, করোনা সংক্রমণ ঝুঁকি নিরসনে সাধারণ মানুষকে সচেতন করতে আশার পক্ষ থেকে ২০ লাখ লিফলেট বিতরণ করা হচ্ছে।—প্রেস বিজ্ঞপ্তি
