চট্টগ্রামে ব্যান্ড শিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২২:১৫

নগরীর কোতোয়ালি থানা এলাকার একটি অফিস থেকে ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থা থেকে ঐ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম মো. আব্দুল বাসেত। তিনি চট্টগ্রামের একটি ব্যান্ডদলের ভোকালিস্ট বলে পুলিশ জানায়।

গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কোতোয়ালি থানা এলাকার বক্সিরহাটে তার নিজ অফিসে থেকে মরদেহ উদ্ধার করা হয়। এটি একটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, মৃত বাসেত নগরীর বক্সিরহাটের বদরপাতি এলাকার প্রয়াত আব্দুল হামিদের পুত্র। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এবং চট্টগ্রামের ব্যান্ডদল স্পার্কের ভোকালিস্ট। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।