ময়মনসিংহের ত্রিশালে করোনায় আক্রান্ত হয়ে রনি(২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলার সাখুয়া ইউনিয়নের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি স্থানীয় সর্দার বাড়ির বাবুল সর্দারের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, রনি দীর্ঘদিন ধরে গাজীপুর জেলার জয়না বাজারে দোকানে কাজ করত। প্রায় ১০/১২দিন আগে শরীরে জ্বর নিয়ে বাড়িতে আসে। গত কয়েক দিন ধরে তার গায়ের তাপমাত্রা বাড়তে থাকে এবং শুরু হয় শ্বাসকষ্ট। সোমবার দুপুরে জ্বর ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে তার দেহে করোনা পজেটিভ ধরা পড়ে।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম সোমবার রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআর
