করোনা ভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চলছে লকডাউন। এমন পরিস্থিতে যুক্তরাষ্ট্রের মানুষের আয়-রোজগারের পথও বন্ধ হয়ে গেছে। চাকরি হারিয়ে বেকারও হয়েছেন অনেকে। আর তাই নাগরিকদের কাজের সুযোগ করে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশ সাময়িকভাবে স্থগিত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার একটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, অদৃশ্য শত্রুর আক্রমণের কারণে, আমাদের মহান আমেরিকার নাগরিকদের কাজ বাঁচানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমি অভিবাসন সাময়িকভাবে স্থগিত করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর দিতে যাচ্ছি।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৪২ হাজারের বেশি মানুষ।আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে ২২ মিলিয়নের বেশি মানুষ বেকার হয়ে গেছেন।
ইত্তেফাক/এআর
