টেকেরহাটে ১০ দোকানিকে জরিমানা

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১২:৫১

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বলে খ্যাত মাদারীপুরের টেকেরহাট বন্দরের জনসমাগম নিয়ন্ত্রণে আজ মঙ্গলবার সকাল ১০টা দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের নেতৃত্বে একটি টিম বাজার মনিটরিং এর পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে খাবার হোটেল, ইলেক্ট্রনিক্স দোকানসহ অপ্রয়োজনীয় দোকানগুলি খোলা রাখার দায়ে ১০ দোকানীকে বিভিন্ন অংকে মোট ২২হাজার জরিমানা করেন। এসময়ে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।