খাটের নিচে মাটি খুঁড়ে চাল উদ্ধার: সেই মেম্বারসহ বরখাস্ত ২

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২০:৪৬

ভোলার লালমোহনে চাল কেলেঙ্কারিতে জড়িত ও মামলার আসামি হওয়ায় দুই ইউপি সদস্যকে  সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মাহামুদুর রহমান জানান, গত ১৫ এপ্রিল এক আদেশের মাধ্যমে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ইউপি সদস্যরা হলেন- উপজেলার ১নং বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. জুয়েল এবং ৬নং ওয়ার্ডের সদস্য ওমর তালুকদার। 

এর আগে গত ১০ এপ্রিল প্রথমে আটক হন ওমর তালুকদার। ওই দিন তার বিরুদ্ধে লালমোহন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। বর্তমানে তিনি ভোলার জেল হাজতে রয়েছেন। এর দুই দিন পর ১২ এপ্রিল ইউপি সদস্য জুয়েলের বসত ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে ৭ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে জুয়েলের পিতা নান্নু হাওলাদারকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠালেও পলাতক রয়েছে জুয়েল।  

ইত্তেফাক/এসি