ওয়াসিম জাফরের সেরা একাদশে সাকিব

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:১২

সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরের বিবেচনায় বিশ্ব সেরা টি-টোয়েন্টি একাদশে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। যদিও, সেখানে নেই ভারতীয় দুই ব্যাটিং দানব বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা। ওয়াসিমের একাদশের বৈশিষ্ট্য হলো ১১ জন ক্রিকেটারকে নেওয়া হয়েছে ১১টি ভিন্ন দেশ থেকে। অধিনায়ক হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আরো আছেন—পাকিস্তানের বাবর আজম, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের জস বাটলার (উইকেটরক্ষক), ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, আফগানিস্তানের রশিদ খান, নেপালের সন্দীপ লামিচানে, ভারতের জাসপ্রিত বুমরাহ ও নেপালের লাসিথ মালিঙ্গা।