ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। এর আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রিধারী এ ব্যাংকার ২০০১ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি
