আবারো চোটে তামিম

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:০৫

স্পোর্টস রিপোর্টার

আঙুলের চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছিলেন তামিম ইকবাল। নেটে ব্যাটিং অনুশীলনও শুরু করেছেন। গতকাল সেই অনুশীলনেই নতুন করে চোটে পড়লেন বাঁহাতি এই ওপেনার। সাইড স্ট্রেইন হয়েছে তামিমের। ৪৮ ঘন্টার বিশ্রাম দেয়া হয়েছে তাকে।

গতকাল বিসিবি প্রধান চিকিত্সক দেবাশিষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ব্যাটিং অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন তিনি। তার পাঁজরে ব্যথা রয়েছে। আমরা আল্ট্রাসনো করেছি এবং তাঁকে ৪৮ ঘণ্টার বিশ্রাম দিয়েছি।’