বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বিশেষ ও টহল পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে বানারীপাড়ার বড়ো ভৈত্সর এলাকা থেকে ৫২০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার ওসি শিশির কুমার পাল জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে একটি পিকআপ আটকিয়ে ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পিকাপচালক মো. মেহেদী হাছান ও হেলপার মো. মনিরুজ্জামান। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ।
