আপনার রাশিফল

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:২৯

মুহম্মদ আনিসুল হক

২২ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ৯ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৭ শাবান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৬। শুভ বার:  শুক্র ও রবি। শুভ রত্ন: হীরা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কোনো জটিল রোগের আক্রমণ হতে পারে। যথাশীঘ্র সম্ভব চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

প্রয়োজনে বড়ো ভাইবোনদের সহযোগিতা গ্রহণ করুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামাজিকক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবীরা কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যেতে পারে। তীর্থযাত্রা হতে পারে। প্রাইজবন্ড বা লটারির টিকিট ক্রয় করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ধর্মীয় কাজে আনন্দ পাবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। পড়াশোনায় অধিকতর মনোযোগী হতে পারলে ভালো করবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। অসুস্থ মায়ের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। মাথাব্যথায় ভুগতে পারেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। অপরের প্রতি সদাচরণ করুন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।