মাদারীপুরে চিফ হুইপের নির্দেশে শিশুখাদ্য বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান সোহেল ব্যাপারী

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:৪২

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয় বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারী তার নিজস্ব অর্থায়নে দুস্থ ছেলেমেয়েদের মধ্যে শিশুখাদ্য বিতরণ করেছেন। গতকাল  মঙ্গলবার দুপুরে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ৪ শতাধিক শিশুর প্রত্যেককে এক প্যাকেট দুধসহ বিভিন্ন শিশুখাদ্য বিতরণ করা হয়। বিকালে তিনি মধ্যবিত্ত আরো শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে শিশুখাদ্য বিতরণ করেন। এছাড়া তিনি গত শনিবার ভোর থেকে শুরু করে রবিবার রাত পর্যন্ত ২৩০০ অসহায় ও মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে বিভিন্ন খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছেন।

মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারী বলেন, লকডাউনের শুরু থেকেই জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির নির্দেশে কঠোর নীতিমালা মেনে শিবচর উপজেলার সর্বত্র প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া সম্ভব হয়েছে।