২২ উপজেলা থেকে কৃষক অ্যাপে বোরো কেনা হবে

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:৪৩

ইত্তেফাক রিপোর্ট

চলতি বোরো মৌসুমে কৃষক অ্যাপের মাধ্যমে দেশের ২২ উপজেলার কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে সরকার। গত আমন মৌসুমে অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলক ১৬ উপজেলার কৃষকদের কাছ থেকে ধান কেনা হয়েছিল। এবার দেশের ৬৪টি জেলার ৬৪ উপজেলা থেকে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহের লক্ষ্য থাকলেও করোনা ভাইরাস সংকটের কারণে তা সম্ভব হয়নি বলে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে।