বাড়িভাড়া মওকুফের দাবিতে অনশন

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

করোনা পরিস্থিতিতে বাড়িভাড়া মওকুফের দাবিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ‘নতুনধারা বাংলাদেশ’ (এনডিবি) আমরণ অনশন শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন শুরু হয়। নতুন প্রজন্মের রাজনৈতিক ধারা নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আকতার, জাতীয় সাংস্কৃতিক ধারার সহসাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মো. শরীফ প্রমুখ।

মোমিন মেহেদী বলেন, বাড়িভাড়া সমস্যা সমাধান করতে হবে, বৃদ্ধি হওয়া দ্রব্যমূল্য কমাতে হবে এবং সরকারিভাবে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের অর্থ বরাদ্দ দিতে হবে।