ত্রাণ তহবিলে ভিক্ষার টাকা দান

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২২:২৫

ঝিনাইগাতীতে কর্মহীন মানুষের মধ্যে বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের ত্রাণ তহবিলে ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা দান করলেন ভিক্ষুক নাজিম উদ্দিন। নাজিম উদ্দিন ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের বাসিন্দা। করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তার জন্য উপজেলা নির্বাহী অফিসারের ব্যাংক অ্যাকাউন্টে ২১ এপ্রিল মঙ্গলবার ১০ হাজার টাকা দান করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহামুদের হাতে টাকা তুলে দেওয়ার সময় নাজিম উদ্দিন বলেন, দীর্ঘদিন কষ্ট করে এ টাকা তিনি জমিয়েছেন।

তিনি আরো বলেন, দেশের ক্রান্তিলগ্নে আমার জমানো টাকা জনকল্যাণে কাজে আসলে নিজেকে ধন্য মনে করব।