নাসিরনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২২:৩৯

নাসিরনগরে শ্রাবন্তি সরকার (৬) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে উপজেলার ভলাকুট ইউপির কুঠুই গ্রামে। সে কুঠুই গ্রামের নারায়ণ সরকারের মেয়ে। পরিবারের লোকজন জানায়, বিকালে শ্রাবন্তি সরকার ও মিথিলা সরকার খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী সরকারি খাস পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে শ্রাবন্তি সরকার ও মিথিলা সরকারকে উদ্ধার করলেও আশঙ্কাজনক অবস্থায় শ্রাবন্তি সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।