১৬ মিলিয়ন গ্রাহক বাড়লো ‘নেটফ্লিক্স’-এর

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৯:৩১

বিনোদন ডেস্ক

 

করোনা ভাইরাসের প্রভাবে এখন ঘরবন্দি সবাই। আর এই সময়টা অনেকের সময় কাটছে সিনেমা দেখে। বর্তমানে জনপ্রিয় ডিজিটাল প্লাটফর্ম নেটফ্লিক্সে প্রতিদিনই বড় আকারে বাড়ছে গ্রাহক সংখ্যা। গত কয়েক মাসে প্রতিষ্ঠানটির ১৬ মিলিয়ন গ্রাহক বেড়েছে।

জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১৩ বছরেরর ইতিহাসে এই প্রথম ৩ মাসে ১৬ মিলিয়ন গ্রাহক বেড়েছে প্রতিষ্ঠানটির। করোনা ভাইরাসের কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে।

এ প্রসঙ্গে নেটফ্লিক্সের সিইও রিড হেস্টিংস এক বার্তায় বলেন, ‘এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখা বা স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন প্রয়োজনীয় তেমনই গুরুত্বপূর্ণ মনকে সতেজ ও সুস্থ রাখা। এই কঠিন সময়ে বাড়িতে বন্দি থাকার মুহূর্তগুলো মানুষের কাছে একটু সহনীয় করে তুলতে পারছি, এটাই আমাদের সামান্য অবদান।’

নেটফ্লিক্স ১৯৯৭ সালের ২৯ আগস্ট মাসে রিড হ্যাস্টিংস এবং মার্ক রেন্ডোল্ফ দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্কটস ভ্যালি শহরে প্রতিষ্ঠিত হয়।