দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে বিনোদনমূলক অনুষ্ঠান ‘হোম কোয়ারেন্টাইন’। হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষগুলো কেমন আছে? কী করছে? তৈরি হচ্ছে কী কোন গান, কবিতা, লেখা অথবা কোন শিল্পীর আঁচড়ে নতুন কোনো ছবি?
এই সকল প্রশ্নের উওর খোঁজাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। হোম কোয়ারেন্টাইনে আমাদের মিডিয়া কর্মীরা বা অন্যান্য পেশার মানুষেরা যেভাবে আছেন তাদের ঘরে থাকার সর্বোপরি দিনলিপির ওপর তৈরি হচ্ছে এক একটি পর্ব। অতিথি তার সারাদিনের কর্মব্যস্ততার একটি ভিডিও ফুটেজ পাঠাচ্ছেন এবং অনুষ্ঠানে উপস্থাপক তার মোবাইল ফোনে অতিথির সঙ্গে কথোপকথন চলছে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মেহেদী হাসান সোমেন ও উপস্থাপনা করেছেন জিয়াউর রহমান এবং নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন আবু রেজওয়ান ইউরেকা।
