দ্বিতীয় দফায় অর্থ পেলেন জনি

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৯:৪৪

স্পোর্টস রিপোর্টার

প্রায় সাত মাস ইনজুরিতে ছিলেন জাতীয় দলের ফুটবলার মাসুক মিয়া জনি। ইনজুরির কারনে ক্লাব ফুটবল বসুন্ধরায়ও খেলতে পারেননি। সেই ফুটবলার জাতীয় দলের খেলায় আহত হওয়ায় ফিফা হতে প্রথম দফায় আর্থিক অনুদান দিয়েছিল। এবার দ্বিতীয় দফায় অনুদান পেয়েছেন জনি। তিন লাখ ৯৮ হাজার টাকা পেয়েছেন। জাতীয় দলের ম্যাচে ইজুরি হলে ফিফা তার তহবিল হতে সহায়তা দেয়। বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে নিজেদের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষের সঙ্গে সংঘর্ষ হলে জনির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়। দুই দফায় জনি প্রায় ৮ লাখ টাকা পেয়েছে।  আরো এক দফা অর্থ পেতে পারেন।