বোয়ালমারীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২০:৪৯

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

বোয়ালমারীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তি বুধবার মারা গেছেন। তার নাম মুনসুর মোল্যা (৬৫)।

এলাকাবাসী জানান, ঘটনার দিন বিকালে উপজেলার দাদপুর গ্রামের ফজর খাঁর বাড়ির সামনের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছলেমান মোল্যার ছেলে কিবরিয়ার সঙ্গে একই গ্রামের বক্কার খাঁ ও হিমায়েত খাঁর হাতাহাতি হয়। সন্ধ্যায় ছলেমান মোল্যার বাড়িতে প্রতিপক্ষ হামলা চালায়। এ সময় মুনসুর মোল্যা মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র্রে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার ওসি আমিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।