নিয়ামতপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী আটক

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২০:৫০

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

নিয়ামতপুরের কানইন গ্রামে বুধবার ভোররাতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম মনি। এদিকে এ ঘটনায় ঘাতক স্বামী ভুট্টুকে আটক করেছে পুলিশ।

আটক স্বামী ভুট্টু বলেন, ঐদিন স্ত্রী মনিকে মারধর করিনি। কয়েক দিন আগে তাকে পারিবারিক কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে মেরেছিলাম। সে অন্তঃসত্ত্বা এবং অসুস্থও ছিল। অসুস্থতার কারণে মারা গেছে।

থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা স্বামীর লাঠির আঘাতেই মনি মারা গেছে। শরীরের বিভিন্ন স্থানে মারের আলামতও রয়েছে। ভুট্টু নিজেও স্ত্রীকে কিল ঘুসি মারার কথা স্বীকার করেছে। অন্য কোনো কারণে মারা গেলে ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে। এ ব্যাপারে হত্যা মামলা নিয়েছি।