চট্টগ্রামে বেঁচে যাওয়া রেশন ত্রাণ হিসেবে বিতরণ

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২০:৫০

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে বেঁচে যাওয়া রেশন ত্রাণ হিসেবে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। মঙ্গলবার নগরীর বায়েজিদ থানার বার্মা কলোনি এলাকায় সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দুস্থ ও গরিবদের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়। সেনা সদস্যদের রেশনের একটি নির্দিষ্ট অংশ বাঁচিয়ে ত্রাণ হিসেবে তা বিতরণ করা হচ্ছে। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানেও একইভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।