নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
নিয়ামতপুরে বুধবার দুপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল ওয়াহেদ শিমুল (৩২)। তিনি উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর চৌধুরীপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। ঘটনার সময় তিনি উপজেলা সদরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের উত্তরের মাঠে জমি মাপজোখ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
