বগুড়ায় পুরুষের চেয়ে বেশি নারী ভোটার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২১:৫৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি। জেলার ১২টি উপজেলা নিয়ে গঠিত ৭টি আসনে ১২ লাখ ৬০ হাজার পুরুষ ভোটার। আর নারী ভোটারের সংখ্যা ১২ লাখ ৮৫ হাজার। অর্থাত্ পুরুষ ভোটারের চেয়ে ২৫ হাজার নারী ভোটার বেশি। তবে ১১টি উপজেলায় নারী ভোটার বেশি হলেও শুধু শাজাহানপুর উপজেলায় পুরুষ ভোটার বেশি।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়সূত্রে জানা গেছে,  জেলার ১২টি উপজেলায় মোট ভোটার রয়েছে ২৫ লাখ ৪৬ হাজার ২৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৬০ হাজার ৪৩৪ জন ও নারী  ভোটার ১২ লাখ ৮৫ হাজার ৮৫৩ জন। এরমধ্যে বগুড়া-১ আসনের সারিয়াকান্দি উপজেলায় পুরুষ ভোটার ৮৩ হাজার ৫০৪ জন, নারী ভোটার ৮৮ হাজার। সোনাতলা উপজেলায় পুরুষ ভোটার ৭১ হাজার ৫৬৯ জন, নারী ভোটার ৭৪ হাজার ৩৪৯ জন। বগুড়া-২ শিবগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৮৪৩ জন, নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ৫১৩ জন। বগুড়া-৩ আসনের আদমদীঘি উপজেলায় পুরুষ ভোটার ৭৭ হাজার ৬৮৭ জন, নারী ভোটার ৭৮ হাজার ৪২২ জন।

দুপচাঁচিয়া উপজেলায় পুরুষ ভোটার ৬৯ হাজার ৪৩৮ জন, নারী ভোটার রয়েছে ৭০ হাজার ৮৩১ জন। বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম উপজেলায় পুরুষ ভোটার ৬৯ হাজার ২০৮ জন, নারী ভোটার ৭১ হাজার ১৯৭ জন। কাহালু উপজেলায় পুরুষ ভোটার ৮৪ হাজার ৯৭১ জন, নারী ভোটার ৮৬ হাজার ৫৬৫ জন।

বগুড়া-৫ আসনের শেরপুর উপজেলায় পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ২৩ হাজার ৮৩৪ জন, নারী ভোটার ১ লাখ ৩০ হাজার ৩৬৪ জন। ধুনট উপজেলায় পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৮ হাজার ৪৮৮ জন, নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৬০৩ জন। বগুড়া-৬ সদর আসনে পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ৫৮৪ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৬৯৫ জন। বগুড়া-৭ আসনের গাবতলী উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৫১৫ জন, নারী ভোটার ১ লাখ ২৩ হাজার ৫৩৩ জন।

শাজাহানপুর উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৭৯৩ জন, নারী ভোটার ১ লাখ ৫ হাজার ৭৮১ জন। এ উপজেলায় নারী ভোটারের চেয়ে ৩ হাজার পুরুষ ভোটার বেশি রয়েছে।