প্রকাশ : ২৩ এপ্রিল ২০২০, ০০:০০আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২১:০৩
স্টেশনে এক তরুণী আরেক তরুণকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। এই দৃশ্য দেখে এক বয়স্কা মহিলা সহমর্মিতা দেখিয়ে বলল, মা কেঁদ না আর কয়েকদিন পরেই বড়োদিনের ছুটি। তখন আবার তোমার স্বামীর সঙ্গে দেখা হবে।
তরুণীটি চোখ মুছতে মুছতে বলল, আমি তো আমার স্বামীর কাছেই যাচ্ছি।