আপনার রাশিফল

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২১:০৩

মুহম্মদ আনিসুল হক

২৩ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ১০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৮ শাবান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৬। শুভ বার:  বুধ ও শুক্র। শুভ রত্ন: পান্না ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজের কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকতে পারে। ব্যবসাক্ষেত্রে বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।    

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো পূর্বকর্মের ফল  ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ট্রেড ইউনিয়ন-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় থাকতে পারে। বেকারদের কর্মসংস্থান প্রাপ্তির সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেয়ে যেতে পারেন। পেশাগত দিক ভালো থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে আশানুরূপ সাফল্য পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটার সম্ভাবনা আছ। উত্তেজনা পরিহার করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ছোটো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। কাউকে ধারকর্জ দেওয়া থেকে বিরত থাকুন। মূল্যবোধ বজায় রাখুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।