দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুত্ কেন্দ্রে কয়লার অভাবে বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটের বিদ্যুত্ উত্পাদন শুরু হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে তাপ বিদ্যুত্ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তাপ বিদ্যুত্ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহসিমুল ফিরোজ। বড়পুকুরিয়া খনিতে কয়লা কেলেঙ্কারির ঘটনায় গত পাঁচ মাস ধরে এ ইউনিটটি বন্ধ ছিল। এ নিয়ে বিদ্যুত্ কেন্দ্রের দুটি ইউনিট চালু হলো। তাপ বিদ্যুত্ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহসিমুল ফিরোজ বলেন, বিদ্যুত্ কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ১৫০ থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হতো। এখন দ্বিতীয় ইউনিট চালু হওয়ায় প্রতিদিন এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ২২০ থেকে ২৩৫ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
