গাইবান্ধায় বজ্রপাতে চার জনের মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২১:১৮

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বজ্রপাতে চার জন মারা গেছেন। এর মধ্যে বুধবার দুপুরে তিন জন কৃষক ও মঙ্গলবার রাতে এক নির্মাণশ্রমিক মারা যান। তারা  হলেন—গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের চিথুলিয়া দিঘর গ্রামের কৃষক আসমত আলী (৬০), গোবিন্দগঞ্জ উপজেলার দরব ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামের কৃষক যাদু মিয়া (৩০), ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পূর্ব আলগারচর গ্রামের কৃষক আনছার আলী (৫৫) ও একই উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের নির্মাণশ্রমিক সাইদুর রহমান (২৫)।