এম আর মাহাবুব
লেখক ও ভাষা আন্দোলন গবেষক এম আর মাহাবুব (৫২) চলে গেলেন না ফেরার দেশে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কটিয়াদী উপজেলায় ডা. আব্দুল মান্নান মহিলা কলেজে কিছুদিন অধ্যাপনা করেন। পরবর্তীতে অধ্যাপনা ছেড়ে তিনি ঢাকায় ভাষা আন্দোলন বিষয়ে গবেষণা কাজে মননিবেশ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের নির্বাহী পরিচালকের দায়িত্বে কর্মরত ছিলেন। এরইমধ্যে ভাষা আন্দোলনসহ বিভিন্ন বিষয়ের ওপর তার লেখা ৭০টির বেশি বই প্রকাশিত হয়েছে। তিনি এক কন্যা ও স্ত্রী রেখে যান।
