সরকারি ছুটিতে সব শুল্ক স্টেশনের কার্যক্রম চলবে

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২১:৩৭

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের প্রভাবে সরকার সাধারণ ছুটি বাড়ালেও পণ্য সরবরাহ তথা আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে দেশের সব শুল্ক স্টেশন খোলা থাকবে। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। তবে এক্ষেত্রে করোনা ভাইরাস প্রতিরোধে সব ধরনের সরকারি স্বাস্থ্যবিধি মেনে কাজ করার কথা বলা হয়েছে। এর আগে নির্দিষ্ট কিছু পণ্য খালাসের লক্ষ্যে সীমিত পরিসরে কার্যক্রম চালানোর কথা বলা হয়েছিল।