সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করার সময় তিন চাঁদাবাজকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে এ ঘটনায় আরো দুই চাঁদাবাজ কৌশলে পালিয়ে গেলেও তাদের ব্যবহূত একটি লেগুনা গাড়ি (সিরাজগঞ্জ-ছ-১১-০১৮৫) আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে ঐ চাঁদাবাজদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো—পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দক্ষিণ সোনাগঞ্জ গ্রামের এনামুল হকের ছেলে বাবু হোসেন (৩৪), রংপুর জেলার পীরগঞ্জ থানার কাউলাদবাড়ি গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে রবিউল ইসলাম (২০) ও কুষ্টিয়া জেলার সদর থানার হাটুলিয়া গ্রামের কাউসার আলীর ছেলে আরিফ (৩৫)।
