সৈয়দপুরে সাহিত্য আসর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

সৈয়দপুরে ৬৮তম সাহিত্য আসরে এবারের প্রতিপাদ্য ছিল ‘কবি জসীম উদ্দীন’। কবির সাহিত্য ও সংগীত কর্মের ওপর আলোকপাত করা হয় সাহিত্য আসরে। শুক্রবার রাতে স্থানীয় ধ্রুপদী সংগীত বিদ্যালয়ে এ আসর অনুষ্ঠিত হয়।

সাহিত্য আসরে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক স্বপন কুমার গুহ। আলোচনায় অংশ নেন— সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বখতিয়ার কবীর, অধ্যক্ষ হাফিজুর রহমান, সংস্কৃতিকর্মী আতাউর রহমান ময়না প্রমুখ।

পরে পল্লীকবি জসীম উদ্দীনের রচিত কবিতা আবৃত্তি করেন ইসমত জেরিন, আশিকুর রহমান, আহমেদা ইয়াসমিন ইলা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লেখক আকমল সরকার রাজু।