৫ মে পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২২:৫২

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এনিয়ে পাঁচ দফায় ছুটি বাড়ল। গতকাল বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে        পৃষ্ঠা প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। তৃতীয় দফা ছুটি বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এবার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পঞ্চম দফায় ছুটি বাড়ল। ফলে ২৬ মে থেকে আগামী ৫ মে পর্যন্ত দেশ কার্যত লকডাউনে থাকছে।