মৌলভীবাজারে দুইজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন । বুধবার রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন তৌহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন সিলেট থেকে ফোনে জানানো হয়েছে মৌলভীবাজারে দুইজনের করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, আক্রান্ত দুইজনের বাড়ি জেলার কুলাউড়া উপজেলায়। তাদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এদের একজনের শারীরিক অবস্থা অনেকটাই ভালো অবস্থায় আছে এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে বলেও জানান সিভিল সার্জন।
এ সময় এ দুর্যোগ মোকাবিলায় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। গত ৪ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের রাজনগরে সানচু মিয়া (৫০) নামে এক সিগারেটের দোকানি মারা যান। পরদিন ৫ এপ্রিল তার করোনা নমুনাপরীক্ষায় পজিটিভ আসে। যা ছিলো মৌলভীবাজার জেলার প্রথম করোনা পজিটিভ রোগী শনাক্তের ঘটনা।
ইত্তেফাক/এএম
