আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৯:০২

আড়াইহাজারে গণপিটুনিতে জুয়েল (৩৮) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

 

আড়াইহাজার থানার এস আই আশাদুর রহমান জানান, রাত দেড়টায় লস্করদী গ্রামের কাদিরের বাড়িতে ১২/১৩ জনের ডাকাত দল হানা দেয়। এ সময় তাদের চিৎকারে মসজিদের মাইকে ঘোষাণা দিয়ে  আশপাশের লস্করদী, মনোহরদী গ্রামের শত শত লোক বের হয়ে ডাকাতদের ঘেরাও করে ফেলে। ধাওয়া খেয়ে ডাকাত দলে অন্য সদস্যরা পালিয়ে গেলেও ধরা পড়েন জুয়েল। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার ভোর পাঁচটায় লাশ উদ্ধার করে।

 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত জুয়েল একজন ডাকাত। তার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ, একটি হত্যার চেষ্টাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

 

ইত্তেফাক/এএম