নিকলীতে নতুন ৪ জন করোনায় শনাক্ত

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৬:৩৯

নিকলীতে বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তদের তালিকা। নতুন করে চারজন করোনায়া শনাক্ত হয়েছেন। এদের মধ্যে আছেন- দুইজন চিকিৎসক, অ্যাম্বুলেন্স চালক ও একজন গৃহিণী। এ নিয়ে নিকলীতে আক্রান্ত রোগীর স্যংখা দাঁড়ালো পাঁচজনে। বুধবার (২২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

জানা গেছে, গত শনিবার (১৮ এপ্রিল) ১০১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ২৪ জনের পজেটিভ এবং ৭৭ জনের রিপোর্ট নেগেটিভ আসে। বুধবার (২২ এপ্রিল)  ২৪টি নিয়ে জেলায় মোট ১৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

২৩ (এপ্রিল) বৃহস্পতিবার পর্যন্ত ১৩ উপজেলার আক্রান্ত রোগীদের সংখ্যা হলো- নিকলীতে ৫, কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৩, হোসেনপুরে ৩, পাকুন্দিয়ায় ৪, তাড়াইলে, ২৪, করিমগঞ্জে ১৬, ভৈরবে ৪১, কটিয়াদীতে ১১, কুলিয়ারচরে ৯, বাজিতপুরে ৬, ইটনায় ১১, মিঠামইন ১৯ ও অষ্টগ্রামে ৩ জন ।

সিভিল সার্জন জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে মারা গেছেন দুইজন। মৃত ব্যক্তিদের বাড়ি জেলার করিমগঞ্জ উপজেলা ও হোসেনপুর।

ইত্তেফাক/এসি