কুলাউড়ায় পুলিশ ও এক নারী করোনায় আক্রান্ত

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৮:০৫

কুলাউড়ায় নতুন করে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন ২৫ বছর বয়সের একজন পুলিশ কনস্টেবল, অন্যজন ৬০ বছরের বৃদ্ধ এক নারী।

উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. নূরুল হক জানান, কুলাউড়া উপজেলায় করোনা আক্রান্ত সন্দেহে ১৯ এপ্রিল পর্যন্ত ৫৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ৪৪ জনের রির্পোট পাওয়া গেছে। তাদের মধ্যে দুইজন করোনা পজিটিভ।

আক্রান্তদের উপজেলা সদরে আইসোলেশনে রাখা হয়েছে।

ইত্তেফাক/এসি