কয়েকজন চিকিৎসকসহ স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় লকডাউন করা হয়েছে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলা করোনা ভাইরাস নির্মুল কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না সাময়িকভাবে এ লকডাউন ঘোষণা করেন।
ইউএনও বলেন, নিকলী উপজেলার মানুষ চিকিৎসার প্রয়োজনে উল্লেখিত মোবাইল ফোন নম্বর ০১৭৩০-৩২৪৫০২ যোগাযোগ করে স্বাস্থ্য সেবা নিতে পারবেন। জরুরি প্রয়োজনে কিশোরগঞ্জ সদর হাসপাতাল বা ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে সেবা নেওয়া যাবে।
ইত্তেফাক/এসি
