মেহেরপুর প্রথমবারের মতো করোনায় রোগীর মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৯:৩২

মেহেরপুরের মুজিবনগরে উপজেলার ভবেরপাড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ইদ্রিস শাহ নামের ওই ব্যক্তি করোনা পজেটিভ ছিলেন। মেহেরপুরে করোনায় প্রথম কোন ব্যক্তির মৃত্যু হলো। এর আগে বুধবার সকালে আরো একজনের করোনা শনাক্ত হয়। 

বৃহস্পতিবার সকালে মেহেরপুরের সিভিল সার্জন মো. নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, তিনি শ্বাসকষ্ট, সর্দি, জ্বরে কিছুটা অসুস্থ ছিলেন।

জানা যায়, বুধবার (২২ এপ্রিল) দুপুরে তিনি করোনা উপসর্গ নিয়ে মেহেরপুরে জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন। সন্দেহে হলে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে মৃত ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে।

এদিকে ঈদ্রিস আলীর জানাযা ও দাফন কাজে অংশ নেওয়া মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ান সিদ্দিক, ওসি তদন্তসহ সকলকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। একই সঙ্গে মুজিবগর উপজেলা ও মেহেরপুর জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ড লকডাউন করেছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।

ইত্তেফাক/এসি