প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা রইল। তাই তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ২য় পত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো।
উদ্দীপক: নাছির উদ্দিন Monno Ceramic Industries Limited এর কোম্পানি সচিব। কোম্পানির পরিচালনা পর্ষদকে কোম্পানি আইন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনাসহ নীতি নির্ধারনি সভাসমূহ সঞ্চালনা করা তার কাজ। কিন্তু কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কার্য সূচারুরূপে সম্পূর্ণ করার জন্য মাঠ পর্যায়ের কর্মচারীদের উপর নির্ভর করতে হয়।
ক) শিল্প কী ?
খ) 6M বলতে কি বোঝায়?
গ) উপরের উদ্দীপকে নাছির উদ্দিন কোন স্তরের ব্যবস্থাপক? আলোচনা কর।
ঘ) উদ্দীপকে দুটি স্তরের ব্যবস্থাপকের ভূমিকা কি হতে পারে বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।
উদ্দীপকে ক নং প্রশ্নের উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ করে এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে।
উদ্দীপকে খ নং প্রশ্নের উত্তর : ব্যবস্থাপনার কার্য সম্পাদনে প্রয়োজন লাগে এমন বস্তু বা সম্পদকেই ব্যবস্থাপনার উপকরণ বলে আর এই সব উপকরণকে Terry & Franklin এর ভাষায় 6M বলে।
ব্যবস্থাপনা হলো উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর প্রক্রিয়া বিশেষ। আর এই সব লক্ষ্য কার্যকর করা হয় ছয়টি প্রক্রিয়ার মাধ্যমে। যথা মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ, বাজার ও পদ্ধতি। আর এই ছয়টি উপকরণকে একত্রে 6M বলা হয়।
উদ্দীপকে গ নং প্রশ্নের উত্তর : উপরের উদ্দীপকে নাছির উদ্দিন উচ্চস্তরের ব্যবস্থাপক।
প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে যারা সম্পৃক্ত তারা উচ্চস্তরের ব্যবস্থাপক। অর্থাত্ প্রতিষ্ঠানের শীর্ঘ পর্যায়ের নির্বাহীদের সমন্বয় গড়ে ওঠা ব্যবস্থাপনাকে উচ্চস্তরের ব্যবস্থাপনা বলা হয়।
উপরের উদ্দীপকে নাছির উদ্দিন Monno Ceramics Industry Limited এর কোম্পানি সচিব। তার কাজ হলো প্রতিষ্ঠানের প্রধান প্রধান নির্বাহীদের সাথে সমন্বয় সাধন করা। কোম্পানীর শেয়ার সংক্রান্ত বিষয়ে, কোম্পানীর আইনগত বিষয়ে দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করা। অর্থাত্ তাদের সাথে সমন্বয় সাধন করে নীতি নির্ধারণি কার্যক্রমে অংশগ্রহণ করা। এর থেকে বোঝা যায় যে যেহেতু কোম্পানি সচিব নীতি নির্ধারণি কার্যক্রমে অংশগ্রহণ করে সেই হিসেবে তিনি উচ্চস্তরের ব্যবস্থাপক।
উদ্দীপকে ঘ নং প্রশ্নের উত্তর : উদ্দীপকে সর্বশেষ পরিস্থিতিতে নিম্নস্তরের ব্যবস্থাপনার কথা বলা হয়েছে।
প্রতিষ্ঠানের নীতি,কৌশল ও পরিকল্পনা যাদের দ্বারা বাস্তবায়ন করা হয় তাদেরকে নিম্নস্তরের ব্যবস্থাপনা বলা হয়। অর্থাত্ যারা মাঠ পর্যায়ে কাজ করে প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে বাস্তবায়ন করে থাকে তাদেরকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলা হয়।
উপরের উদ্দীপকে নীতি নির্ধারণি কার্যক্রম সুচারুরূপে সম্পূর্ণ করার জন্য মাঠ পর্যায়ের কর্মীদের কথা বলা হয়েছে। যেমন সুপারভাইজার বা তত্ত্বাবধায়ক, ফোরম্যান ও শ্রমিক কর্মীবৃন্দ। শ্রমিক কর্মীবৃন্দ মূলত কাজ করে থাকে আর ফোরম্যান বা তত্ত্বাবধায়বৃন্দ তার তদারকি করে থাকে। এর ফলে কোনো কার্য কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী নিপুণভাবে সম্পন্ন হয়ে থাকে। আর তারাই হলো প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। তবে ব্যবস্থাপনার ক্ষেত্রে উপরে উল্লেখিত দুটি স্তরের ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে। উচ্চস্তরের ব্যবস্থাপকবৃন্দ নীতি, কৌশল ও পরিকল্পনা নির্ধারণ করলেও তাকে উত্পাদন পর্যায়ে নিয়ে যাবার জন্য নিম্নস্তরের ব্যবস্থাপকদের শরণাপন্ন হতে হয়। অর্থাত্ তারাই কার্য করে পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে।
