স্পোর্টস ডেস্ক
দেশের হয়ে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পেয়ে গর্ববোধ করছেন ইংল্যান্ড ফুটবল স্ট্রাইকার ওয়েন রুনি। আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের জন্য তাকে স্কোয়াডভুক্ত করায় কোচ গ্যারেথ সাউথগেটের প্রতিও সন্তুষ্টি প্রকাশ করেন রুনি। সোমবার প্রকাশ করা ভিডিও বার্তায় ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১২০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি, ‘জাতীয় দলের হয়ে ফের ফুটবল খেলা, সাবেক সতীর্থদের দেখতে পারা, কোচ গ্যারেথ ও কোচিং স্টাফদের সান্নিধ্য পাওয়া এবং সর্বোপরি ওয়েম্বলিতে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পাওয়াটা হবে দারুণ ব্যাপার।’
