অনুশীলনে ফেরার আগে দলের সব খেলোয়াড়কে করোনা পরীক্ষা করতে হবে লা লিগার দলগুলোকে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন লিগের সব দলের দলীয় ডাক্তাররা। সেটা মেনে আগামী মঙ্গলবার সব দলের খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।
করোনা পরীক্ষাই হবে অচলাবস্থা কাটিয়ে অনুশীলনে ফেরা ও লিগ পুনরায় মাঠে ফেরানোর প্রথম পদক্ষেপ। তিন ধাপে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে পিসিআর টেস্ট ও সেরলজিক্যাল টেস্টের মাধ্যমে সুস্থতা পরীক্ষা করা হবে। দ্বিতীয় ধাপে থাকবে কেবল সেরলজিক্যাল টেস্ট, যা করা হবে দলগত অনুশীলনের আগে। তৃতীয় পরীক্ষাটি করা হবে লা লিগা শুরুর আগে।
