তীব্র যানজট ব্রাহ্মণবাড়িয়ায়, বাজারে ভিড়

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২১:১৮

লকডাউনেও তীব্র যানজট ব্রাহ্মণবাড়িয়ায়। বৃহস্পতিবার সকাল থেকে জেলা শহরের বাণিজ্যিক এলাকায় পরিলক্ষিত হয় স্বাভাবিক চিত্র। এদিকে বাজারে রয়েছে মানুষের ভিড়।  শহরের অন্যতম আনন্দবাজার, ফারুকীবাজার,  মেড্ডাবাজার, কাউতলী ও বর্ডারবাজারে প্রতিদিনই থাকে উপচে পড়া ভিড়। রোজার দুদিন আগে ঐ ভিড় আরো বেড়েছে। এদিকে যানবাহনের চাপে কে দাশ মোড় ও ছাতিপট্টি রোড এবং সড়ক বাজার রোডে যানজটও সৃষ্টি হয়। বাজারে আসা লোকজন অনেকে দূর-দূরান্ত থেকে এসেছেন। তবে লকডাউনের মধ্যে এমন চিত্রে উদ্বেগ রয়েছে সচেতন মানুষের মধ্যে। গত ১১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। লকডাউন ঘোষণায় জেলায় অন্য জেলার জনসাধারণের প্রবেশও নিষিদ্ধ করা হয়।