চিকিত্সক করোনা আক্রান্ত হাসপাতাল লকডাউন

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২১:২০

চিকিত্সক করোনা আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার করোনা ভাইরাস নির্মূল কমিটির জরুরি সভার পর কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্না বলেন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েক জন চিকিত্সক ও স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় এটি সাময়িকভাবে লকডাউন করা হয়েছে। তবে উপজেলার চিকিত্সার প্রয়োজনে ০১৭৩০-৩২৪৫০২ এই মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া জরুরি সেবা প্রয়োজন হলে কিশোরগঞ্জ সদর হাসপাতাল বা ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজে সেবা নেওয়া যাবে।